• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১৩:৫৭, ২১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৩৭, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে রেলপথের আপলাইন দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে লাকসাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার উদ্দেশে যাওয়ার পথে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এতে কেউ হতাহত হননি। আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে চলাচল স্বাভাবিক রয়েছে।

লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পাশাপাশি আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উদ্ধারকাজ শেষ হওয়া এবং আপলাইনে ট্রেন চলাচল শুরুর নির্দিষ্ট সময় জানাতে পারেননি স্টেশন মাস্টার। সাময়িক এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: