• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নয় মামলায় অভিযুক্ত সাবেক শিবির নেতা আমের মক্কি গ্রেফতার

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত: ২০:২৯, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নয় মামলায় অভিযুক্ত সাবেক শিবির নেতা আমের মক্কি গ্রেফতার

ছবি: আমের মক্কি (২৫)

ফেনীর ছাগলনাইয়ায় নয়টি মামলার আসামি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা আমের মক্কিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মুসলিম মিয়ার ছেলে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, আমের মক্কির বিরুদ্ধে দাগনভূঞা থানায় দুটি, ফেনী সদর থানায় তিনটি এবং ছাগলনাইয়া থানায় চারটিসহ মোট নয়টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক সেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিভি/এআই

মন্তব্য করুন: