• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৫, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:৩৬, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর যৌথ দল। এ সময় তা কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন, এটিএম কার্ড ও মানিব্যাগ জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টির মুকিম মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শিবগঞ্জের পার দিলালপুর এলাকার বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী এলাকার মানিক (৩৮) ও চাঁদশিকারী এলাকার ইউসুফ আলী (৫০)।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি ও চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর যৌথ দল ওই দোকানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মুঠোফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।

পরে গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে জব্দ করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


 

বিভি/এআই

মন্তব্য করুন: