দিনাজপুরের ৪ উপজেলাকে নিয়ে অনুষ্ঠিত হবে জব ফেয়ার
দিনাজপুরের বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার সহ বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর ও ঘোড়াঘাট ৪টি উপজেলা নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে।
উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে আগামী ২৭ অক্টোবর বিরামপুর সরকারি কলেজ মাঠে জব ফেয়ার আয়োজন করা হয়ে। এরই আলোকে বিরামপুর সরকারি কলেম মাঠে ২৭ টি স্টল তৈরি করা হয়েছে
বিরামপুর সরকারি কলেজ মাঠে জব ফেয়ার অনুষ্ঠানের প্রস্ততি পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন ।
এই সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সার্ভিস বলেন, পণ্য বলেন, সেটা কীভাবে বাজারজাত করা যায়, সেটা কীভাবে মার্কেটিং করা যায় এই সমস্ত বিষয়গুলো ঐদিন বিভিন্ন প্রতিষ্ঠান জব ফেয়ারের মাধমে এখানে তুলে ধরবেন , ইন্টারেসন হবে এতে এখানকার মানুষের আয় বাড়বে। যেহেতু এটা প্রত্যন্ত অঞ্চল এই এলাকার মানুষ ঢাকা গিয়ে চাকরি খুচতে গেলে বিভিন্ন সমস্যায় পরতে হয়। তারা জব ফেয়ারে মাধমে সব বিষয় জানকে পারকে এবং বূঝতে পারবে। এতে তারা ক্যারিয়ার গড়তে পারকে বলে মনে করেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: