• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চৌদ্দগ্রামে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

সুজন মজুমদার, কুমিল্লা

প্রকাশিত: ১৪:২০, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চৌদ্দগ্রামে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্তের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে শাড়িগুলো জব্দ করে। বিজিবির ভাষ্য, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে এসব শাড়ি পাওয়া যায়। 

জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিভি/এসজি

মন্তব্য করুন: