• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

গোবিন্দগঞ্জে ঘরের ভেতর গাঁজা চাষ, ১৬ কেজির চারটি গাছ জব্দ

গাইবান্ধা প্রতিনিধি  

প্রকাশিত: ১৩:৩১, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
গোবিন্দগঞ্জে ঘরের ভেতর গাঁজা চাষ, ১৬ কেজির চারটি গাছ জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি নির্মাণাধীন ঘরের ভেতর থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চাষী পলাতক রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

পলাতক ব্যক্তির নাম আলম মিয়া (৫৫)। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের মৃত কিনা আকন্দের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) এসআই ওবায়দুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আলম মিয়ার তালাবদ্ধ নির্মাণাধীন ঘরের ভেতর থেকে ডালপালাসহ চারটি গাঁজা গাছ জব্দ করা হয়, যার ওজন ১৬ কেজি।

ওসি মাহফুজ আলম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আলম মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত