বাড়িওয়ালার লাঠির আঘাতে প্রাণ গেল ভাড়াটিয়ার, আটক ১
প্রতীকী ছবি
খুলনার সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকায় বাড়িওয়ালার লাঠির আঘাতে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। একপর্যায়ে বাড়িওয়ালার লাঠির আঘাতে ওই ভাড়াটিয়া গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: