চন্দনাইশে চলন্ত যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ২০
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাগিচাহাট অংশে মহাসড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাস উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় উপজেলার বাগিচাহাট বাঁকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে রাতে কক্সবাজার যাচ্ছিলো। এসময় বাসটি ভোর সাড়ে ৪টার সময় চন্দনাইশের বাগিচাহাট বাঁকে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের মধ্যেই উল্টে যায় এবং বাসে থাকা যাত্রীরা আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আবছার জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি বাগিচাহাট বাঁকে এসে উল্টে যায়। এতে ২০ জনের অধিক যাত্রী আহত হয়েছেন। পুলিশ উল্টে পড়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বাসের চালকের চোখে ঘুম নেমে আসায় হয়তো এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। দূর্ঘটনার পরপর চালক ও পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভি/এসজি













মন্তব্য করুন: