• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও ১ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০২, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:০২, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঠাকুরগাঁও ১ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেছে জেল নির্বাচন অফিস।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা কামরুল ইসলাম নির্বাচন সামগ্রী বিতরণ উদ্বোধন করেন। এর আগে পুলিশ, আনসার ও ভিডিপির  সদস্যরা তাদের নিজ নিজ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। 

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভব্য সহিংসতা, বিশৃঙ্খলা ও যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থকে সংসদীয়  এলাকার ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে । 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত