• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দাউদকান্দিতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দাউদকান্দিতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বছরের এক শিশুসহ চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত দুজন হলেন মুনিরা (৫) ও বিল্লাল (৮০)। আহত অন্য দুজন হলেন ইয়াসমিন (৩০) ও আয়েশা (৬০)। 

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, মুনিরা চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা এলাকার বাসিন্দা। তার বাবা জয়নাল আবদীন। নাকের সমস্যার চিকিৎসা নিতে মুনিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে পৌঁছালে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এ ঘটনায় মুনিরা ও বিল্লাল গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। অপর দুই আহত ব্যক্তি ইয়াসমিন ও আয়েশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিস্ফোরণের পর অটোরিকশাটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, ঘটনাটি কি কারনে হয়েছে তা দেখার জন্য প্রশাসন কাজ করছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত