• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাতের আঁধারে অবৈধভাবে কাটা হচ্ছিলো কৃষিজমির মাটি, অতঃপর

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাতের আঁধারে অবৈধভাবে কাটা হচ্ছিলো কৃষিজমির মাটি, অতঃপর

কিশোরগঞ্জের করিমগঞ্জে রাতের আঁধারে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে তিনটি ভেকু ও দুটি ট্রাক ছিলো।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুনধর ইউনিয়নের বাটোয়ারভোগ এলাকায় করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার অঙ্গীকারনামা নেওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের আঁধারে মাটি কাটার কারণে এর প্রকৃত উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে বড় পরিসরে মাটি কাটার ধরন দেখে তা বিক্রির উদ্দেশে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে তিনটি ভেকু ও দুটি ট্রাক ছিল।

তিনি জানান, আইন অনুযায়ী কৃষিজমি থেকে মাটি কাটার আগে জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত