• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাগেরহাটের চিতলমারিতে মৎস্য ঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাগেরহাটের চিতলমারিতে মৎস্য ঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি মৎস্য ঘের থেকে অনিক দাস (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি গ্রামের মিজানুর রহমানের মৎস্য ঘের থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অনিক দাস যশোর জেলার মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের ক্ষিদির দাসের ছেলে। তার বাবা পেশায় একজন সুইপার। কাজের সুবাদে তিনি চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের নালুয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে অনিক দাস বাড়ি থেকে কাপড়বিহীন অবস্থায় বের হয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে আটকানোর চেষ্টা করলে সে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তার বাবা ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। একপর্যায়ে বিকেলে মৎস্য ঘেরে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিল। সে ঋষি সম্প্রদায়ের সদস্য।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের থানা পুলিশের হেফাজতে রয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত