• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মাদকবিরোধী অভিযানে লেবু আটক, ৩ মাসের কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪২, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাদকবিরোধী অভিযানে লেবু আটক, ৩ মাসের কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে লেবু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার ৪ নং ওয়ার্ডের চক গোবিন্দ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লেবু ওই এলাকার দুলা মিয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিভি/এআই

মন্তব্য করুন: