• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাংগনে মানববন্ধন

প্রকাশিত: ১১:১৯, ৩১ জানুয়ারি ২০২২

আপডেট: ১১:২১, ৩১ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাংগনে মানববন্ধন

সংগৃহীত ছবি

টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন প্রদীপ-এর নির্যাতনের শিকার মানুষজন।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে টেকনাফের সর্বস্তরের জনগণের ব্যানারে ওই মানববন্ধন আয়োজন করা হয়। ব্যানারে লেখা হয়, ‘বন্দুক যুদ্ধের নামে ১৪৪ জনকে হত্যার আসামি ওসি প্রদীপের ফাঁসি চাই।’

সেখানে প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তাফা খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক ফরিদুল মোস্তাফা জানান, ওসি প্রদীপ-এর ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে ছয়টি মিথ্যা মামলা করা হয়। এছাড়া ওসি প্রদীপ তাকে ঢাকা থেকে আটক করে থানায় এনে চরম নির্যাতন এবং মিথ্যা মামলায় প্রায় এক বছর জেল খাটতে বাধ্য করে। ওসি প্রদীপসহ এই মামলার সব আসামির ফাঁসির দাবি করেন তিনি।

বিভি/এএন

মন্তব্য করুন: