৪টি স্ত্রী ছাড়াও টিকটকার সুমনের রয়েছে একাধিক সম্পর্ক!
চট্টগ্রামের সুমন বানান টিকটক। ভিডিও বানিয়ে প্রকাশ করে রীতিমত জনপ্রিয়তাও পেয়েছেন স্থানীয়ভাবে। এতে করে নারীদের সঙ্গে দ্রুতই গড়েন সখ্যতা। ফাঁদে ফেলে করেন সর্বনাশও। একে এক চারটি বিয়েও করেছেন সুমন। এখানেই শেষ নয়, স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি ষড়যন্ত্র করে ইফতার সামগ্রীর সঙ্গে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন এক স্ত্রী। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ অলি উল্লাহর আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে বায়েজিদ থানার ওসি দ্রুত তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী গোলাম মাওলা জানান, নগরীর উত্তর কাট্টলী এলাকার পিংকি রাণী দে। সাগরপাড়ে ঘুরতে গিয়ে পরিচয় হয় টিকটকার ফজলুল করিম সুমনের সঙ্গে। পিংকির সুন্দর চেহারার বর্ণনা দিয়ে টিকটক করার মাধ্যমে অর্থ উপার্জনের প্রস্তাব দেন ফজলুল করিম সুমন। সেই থেকে পরিচয়, তারপর ধীরে ধীরে প্রেমের প্রলোভনে ফেলে পিংকিকে ধর্মান্তরিত করেন সুমন। পিংকিও সরল বিশ্বাসে সেই প্রস্তাবে রাজি হয়ে যান। ধর্মান্তরিত হয়ে পিংকি নাম রাখেন ইসরাত জাহান তোহা। তোহা ধীরে ধীরে জানতে পারেন তিনি সুমনের চতুর্থ স্ত্রী।
চার স্ত্রী ছাড়াও টিকটকার সুমনের সঙ্গে বেশ কয়েকজন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত অবৈধ সম্পর্ক রয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: