• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুই বন্ধুর একজনের মৃত্যু, নিখোঁজ ১

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ১১ মে ২০২২

ফন্ট সাইজ
কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুই বন্ধুর একজনের মৃত্যু, নিখোঁজ ১

রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ছয় বন্ধুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যজন এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাপ্তাই হ্রদে নৌবাহিনীর ডুবরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

এর আগে বুধবার (১১ মে) বেলা তিনটার দিকে একসঙ্গে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ছয় বন্ধু। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা ডুবে যায়। কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ৩টা ১০মিনিটের দিকে ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেই সুস্থ আছেন বলে জানান উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এছাড়া লোকাস বৈদ্য নামে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ডুবরিরা। তবে অপূর্ব সাহা নামে অন্য একজন এখন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী।
 
এদিকে ঘটনার সংবাদ পাবার সঙ্গে সঙ্গে বিকেল ৪টা ৩৯মিনিটে লেফট্যানেন্ট কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে এবং লেঃ কমান্ডার সেলিম রেজা  সহ ৮ সদস্যের নৌবাহিনীর একটি ডুবরী দল সীতার ঘাট এলাকায় কর্নফুলী নদীতে নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বিকেল ৫ টায় একজনকে মৃত উদ্ধার করে নৌবাহিনীর একটি ডুবরিরা।

বিভি/এনডি/এইচএস

মন্তব্য করুন: