• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

সাতক্ষীরার দেবহাটায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ৩১ মে ২০২২

ফন্ট সাইজ
সাতক্ষীরার দেবহাটায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরার দেবহাটা থেকে ৭৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। সোমবার (৩০ মে) রাতে উপজেলার কুলিয়া ইউনিয়নের বকুলতলা মোড় থেকে তাকে আটক করা হয়। 

আটক মাদক ব্যবসায়ির নাম লিয়াকত গাজী (২৬)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের মৃত নুর আলী গাজীর ছেলে।

র‌্যাব জানায়, ভারত থেকে অবৈধপথে মাদকের একটি চালান এনে দেবহাটার কুলিয়া ইউনিয়নের বকুলতলা মোড়ে কতিপয় ব্যক্তি তা ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় বকুলতলা মোড়স্থ জনৈক হাবিবুরের ইজিবাইক সার্ভিসিং দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি লিয়াকতকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি মিস কার্ড ও নড়দ ৫০০ টাকা জব্দ করা হয়। 

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: