• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌ বন্দর থাকবে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ১১ জুন ২০২২

আপডেট: ১৪:১৯, ১১ জুন ২০২২

ফন্ট সাইজ
পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌ বন্দর থাকবে

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌ বন্দর থাকবে। এই ফেরিগুলোর চাহিদা থাকবে। এ কারণে ফেরি চলাচল অব্যাহত থাকবে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক চালকরা নৌ রুটটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে।

তিনি শনিবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে এসব কথা বলেন।  এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই বছর বহরে আরও ১২টি ফেরি যুক্ত হবে। এ কারণে ফেরি সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’

পদ্মা সেতু চালু হলে শিমুলিয়া ঘাটের নৌ যান শ্রমিকরা বেকার হয়ে যাবে কি না-সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পৃথিবীর দক্ষ নেতাদের মধ্যে একজন। শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা থাকতে দেশে কেউ বেকার হবে না। এইটা করোনাকালেও প্রমান হয়েছে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএর পরিচালক বন্দর পরিবহন কাজী ওয়াকিল নেওয়াজ, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের মো. শাহজাহান, অতিরিক্ত পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম, এজিএম মেরিন আহমেদ আলী প্রমুখ।

বিভি/এনএ

মন্তব্য করুন: