• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫:৫৫, ১৩ জুলাই ২০২২

আপডেট: ১৬:৪৮, ১৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ভোলায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ভোলায় এক স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ পাওয়া গিয়েছে। বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি পাওয়া যায়।

ওই শিক্ষার্থীর নাম মো. ওবায়দুল্লাহ (১৫)। সে ভোলা সদর উপ‌জেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রো‌হিতা গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে। স্থানীয় এক‌টি বিদ্যালয় থেকে সে এবারের এসএস‌সি পরীক্ষার্থী ছিল।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে স্থানীয়রা ওবায়দুল্লাহর রক্তাক্ত দেহ সুপা‌রি বাগানে পড়ে থাকতে দেখে পু‌লি‌শকে খবর দেয়।

ভোলা অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো. ফরহান সরদার জানান, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে পৌছে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন র‌য়ে‌ছে। ধারণা করা যাচ্ছে কেউ তা‌কে ধারালো কোনো অস্ত্র দিয়ে হত্যা করেছে।

তি‌নি আ‌রও জানান, বিষয়‌টি নিয়ে তদন্ত চল‌ছে। আশা ক‌রি ঘটনার মূল রহস্য ও ঘটনার সঙ্গে জ‌ড়িতরা দ্রুত গ্রেফতার হবে।

বিভি/এনএ

মন্তব্য করুন: