গাজীপুরে জামাই মেলা!
গাজীপুরের কালিগঞ্জেরবিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হলো জামাই মেলা। প্রতিবছর পৌষ সংক্রান্তির এই দিনটিতে কালিগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে অনুষ্ঠিত হয় শতাব্দী প্রাচীন এই মেলা।
আয়োজকদের সূত্রে জানা যায়, গ্রাম বাংলার মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন সূদৃঢ় করার জন্যই প্রতিবছর পৌষ মাসের শেষ দিনটিতে বিনিরাইল এবং আশপাশের কয়েক গ্রামের মানুষ তাদের আত্নীয় স্বজন বিশেষ করে জামাতাদের দাওয়াত করে পিঠাপুলি খাওয়ায়।
জামাইরাও শ্বশুর বাড়ি যাওয়ার সময় বিনিরাইলের মেলা থেকে সাধ্যানুসারে বড় মাছ কিনে নেয়। দেশি-বিদেশি মাছের সমারোহ হয় এই দিন। এই লক্ষ্যে নানারকম তৈজসপত্রেরও পসরা বসে এখানে। আজও এই মেলায় শতশত ক্রেতা মেলায় ভিড় জমিয়েছিলো।
বিভি/রিসি



মন্তব্য করুন: