• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী এমপিতে সরকার দলে আলোচনায় যারা!

প্রকাশিত: ১৬:৪২, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৫৩, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সংরক্ষিত নারী এমপিতে সরকার দলে আলোচনায় যারা!

নির্বাচনী আইনে বলা আছে, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন করতে হয়। সেই হিসাবে আগামী ১৪ মে’র আগে যে কোনো দিন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১তম কমিশন সভা শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করতে ‘কমিশন সভা’ করেছে নির্বাচন কমিশন। ৮ এপ্রিল ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

জাতীয় সংসদ নির্বাচন আইন ২০২৩ অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনে দলগুলোর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয়। সেই হিসাবে ৫ এপ্রিল ৩০ কার্যদিবস শেষ হয়েছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয় পায়। আরও দুটি আসনে দলীয় প্রার্থীরা এগিয়ে আছেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাতজনও বিএনপি নেতা। এ হিসেবে সংরক্ষিত নারী আসনে দলটির ৩৬টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মনোনয়ন প্রত্যাশী অনেকেই দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ রাখছেন। অনেকে ঢাকায় অবস্থান করছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩টি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষ থেকে ১টি আসন পাবে।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদের সহধর্মিনী ইয়াসমিন আসাদ। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন। 

এছাড়া মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, 'মায়ের ডাক'-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, নাজমুন নাহার বেবী, সাবেক এমপি শাম্মী আকতার, নিলুফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আকতার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন আলোচনায় রয়েছে।

পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গন থেকে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনক চাঁপা নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদও সম্ভাব্যদের তালিকায় রয়েছেন।

তরুণ প্রজন্ম ও নারী নেত্রীদের মধ্য থেকে আলোচনায় আছেন শাহানা আকতার সানু, নেওয়াজ হালিমা আর্লি, রাবেয়া আলম, জেবা আমিন খান, শাহিনুর নার্গিস, তানজিন চৌধুরী লিলি, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা উর্মি, সেলিনা সুলতানা নিশিতা, শাহিনুর সাগর, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আরিফা সুলতানা রুমা, সামিরা তানজিনা চৌধুরী ও সৈয়দা আদিবা হোসেন। 

জানাগেছে, শেষ পর্যন্ত দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে।

বিভি/এনএম

মন্তব্য করুন: