• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারে ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ২০:১১, ২৭ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
মৌলভীবাজারে ২ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের রাজনগরে অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, বুধবার রাতে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় নির্দেশে এসআই মোহাম্মদ আজিজুল গাফফার ও এসআই উবায়েদ আহমদসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রাম থেকে মাথিউরা চা বাগানের রামলাল রবিদাস এর ছেলে সুমন রবিদাস ও সীতারাম রবিদাস এর ছেলে সুবাস রবিদাসকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর দুই মাদক কারবারির কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আটককৃতদের বিরুদ্ধে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: