• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

দুদকের মামলা থেকে সস্ত্রীক খালাস রুহুল কুদ্দুস তালুকদার দুলু

প্রকাশিত: ১৫:৪৭, ২২ জুন ২০২৫

ফন্ট সাইজ
দুদকের মামলা থেকে সস্ত্রীক খালাস রুহুল কুদ্দুস তালুকদার দুলু

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ওয়ান ইলেভেনের সময় দুদকের দায়ের করা মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। 

রবিবার (২২ জুন) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালত এ রায় দেন।

বিএনপি নেতা দুলুর আইনজীবী বোরহান উদ্দিন জানান, গত ১৬ জুন মামলাটির যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য রবিবার তারিখ ধার্য করেছিলো। রায়ে আদালত তাদের খালাস প্রদান করেন।

জানা যায়, ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকা সম্পদের তথ্য গোপন এবং ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে ২০০৭ সালের ১৯ এপ্রিল স্ত্রীসহ দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।  

বিভি/পিএইচ

মন্তব্য করুন: