• NEWS PORTAL

  • শনিবার, ১৪ মার্চ ২০২৬

সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

প্রকাশিত: ১২:৫৮, ২৩ জুন ২০২৫

আপডেট: ১৩:০০, ২৩ জুন ২০২৫

ফন্ট সাইজ
সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে রবিবার (২২ জুন) সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় বাসা থেকে নুরুল হুদাকে আটক করা হয়। কিছু লোক তার বাসায় গিয়ে ‘মব’ সৃষ্টি করলে তাকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে বিএনপির করা 'রাতের ভোটের' মামলায় গ্রেফতার দেখানো হয়।  

রবিবার দুপুরে শেরেবাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করে বিএনপি। 

কে এম নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নূরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি।

বিভি/টিটি

মন্তব্য করুন: