• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরাম

প্রকাশিত: ১০:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরাম

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনের আপিলের ওপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন। একই মামলায় বাগেরহাটের খান মো. আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন ধার্য থাকায় সেদিন সকালেই সিরাজ ও আকরামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রায়ে উল্লেখ করা হয়, মামলায় মোট তিনজন আসামি ছিলেন। এর মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়।

প্রমাণিত পাঁচ অভিযোগে সিরাজুল হককে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসির মাধ্যমে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে, প্রমাণিত একটি অভিযোগে আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন। মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত