• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করতে সরকারকে আইনি নোটিশ

প্রকাশিত: ১৯:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করতে সরকারকে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরিয়ে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা দিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদসচিব ও আইনসচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়।

ভোলার আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ নোটিশ পাঠান। 

নোটিশে বলা হয়েছে, গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাইয়ের স্পিরিটকে (চেতনা) অসম্মান করেছেন। তাই তিনি রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। শুধু তা-ই নয়, তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ নামে পরিচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ফলে রাষ্ট্রপতি পদের শপথ ভঙ্গ করেছেন। তাই নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করে তাকে দিয়ে সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেওয়াতে হবে।

চব্বিশ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নিলে রিট করার কথা বলা হয়েছে নোটিশে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত