• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

জামালপুরে ধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৪, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
জামালপুরে ধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম বুধবার (১১ মার্চ) দুপুরে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।

অপরাধ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: