জাবি ছাত্রী হত্যা মামলায় গ্রেফতার ফাহিম দুই দিনের রিমান্ডে
ঢাকার সাভারে ভাড়া বাসায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী শারমীন জাহানকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার তার স্বামী ঢাকা কলেজের ছাত্র ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৫ মার্চ দুপুরে ক্যাম্পাসসংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একই দিন শারমীন জাহানের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ ফাহিমকে গ্রেফতার করে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: