শেখ হাসিনার দৃষ্টান্তমূলক সাজা চাইলেন যুবদল নেতা মামুন
গুম ও নির্মম নির্যাতনের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন যুবদল নেতা মশিউর রহমান মামুন।
গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদানকালে মামুন জানান, তিনি ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গুম হন। একটানা ৬ মাস ধরে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়। নির্যাতনে তিনি শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেন, যা তার জীবনে চিরস্থায়ী ক্ষতি সৃষ্টি করেছে।
যুক্তরাজ্য প্রবাসী মশিউর রহমান মামুন বলেন, এই ঘটনা শুধু আমার সাথে হয়নি, দেশের অনেক মানুষের সাথে এমন ঘটনা ঘটে চলেছে। আমি মনে করি, এই ধরনের ঘটনা থেকে অন্যরা শিক্ষা নিবে, যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
তিনি আরো জানান, তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন এবং তার অভিযোগের উপর ভিত্তি করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রসিকিউশনকে অনুরোধ করেছেন।
এছাড়া, মামুনের গুম ও নির্যাতনের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষ করে বিবিসি তে প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের পর দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: