• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

হাসান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ১৪:০৩, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
হাসান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই আদেশ দেন। এ ঘটনায় আসামিরা সকলেই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ চারজন ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। মামলার তদন্ত শেষে এই ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউশন পরে এই ঘটনায় মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পেশ করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: