• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

২ হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ১৪:৩৫, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৩৫, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
২ হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

দুই হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে চলন্ত প্রাইভেট কারে গুলি করে দুইজনকে হত্যার মামলায় পাঁচ দিন ও বায়েজীদ এলাকায় আরেক সন্ত্রাসী সারোয়ার বাবলাকে গুলি করে হত্যার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম আদালতে পুলিশ এই দুই হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে চলতি বছরের ২৯শে জুলাই রাতে যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চার সহযোগীসহ গ্রেফতার হন শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। তিনি পলাতক  আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরী ও জেলায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত