• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আইনজীবী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ, জানা গেল কার্যকরের সময়

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৫৮, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আইনজীবী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ, জানা গেল কার্যকরের সময়

ছবি: ইন্টারনেট

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এ সিদ্ধান্ত আগামী ১ জানুয়ারি ২০৩০ থেকে কার্যকর হবে। বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্তের কার্যকারিতা পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

এ সিদ্ধান্তের আলোকে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন বয়সসীমা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত