• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি  

প্রকাশিত: ১৯:০৬, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:০৭, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

আইনজীবীদের সাথে দুর্ব্যবহার অসম্মান করায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের নেতৃবৃন্দ। 

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাড. মো. আকবর আলী। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব অ্যাড. নুরুল আমিন, অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. ইব্রাহিম, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড.  রফিকুল ইসলাম খোকন, অ্যাড. হেলালুজ্জামান, অ্যাড. জাকির, অ্যাড. শাহাজান, অ্যাড. জগলু, অ্যাড. একরাম, অ্যাড. জাহিদুর রহমানসহ অন্য আইনজীবীরা।

বক্তারা বলেন, গত ১ অক্টোবর একটি মামলার শুনানিকে কেন্দ্র করে জ্যেষ্ঠ আইনজীবী আকরাম আলীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন। এ ছাড়া গত ২৬ অক্টোবর আইনজীবী সমিতির সদস্যসচিব নুরুল আমিনকে এডিসির কক্ষে প্রায় ৪৫ মিনিট আটকে রাখার অভিযোগও তোলেন তারা। 

বক্তারা বলেন, আইনজীবীদের মর্যাদা ও পেশাগত সম্মান রক্ষায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ও দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করেন।

তবে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানান, ভিপি ‘ল’ ইয়ার অ্যাড. নুরুল আমিন সরকারের স্বার্থ পরিপন্থী কাজ করায় আইন মন্ত্রালয়ে তার বিরুদ্ধে একটি চিঠি প্রেরন করা হয়। তার বিরুদ্ধ প্রেরিত এই চিঠির প্রেক্ষিতে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিহিংসামূলক এমন আচরণ করছেন৷ তিনি আরো জানান, তার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা হয়নি। তার সাথে আলাপ আলোচনা যা হয়েছে তার ভিডিও সংরক্ষিত রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত