মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ নায়িকা শিরিন শিলা
ঢালিউড চলচ্চিত্র নায়িকা শিরিন শিলা মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।
এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নায়িকাকে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধন্যবাদ দিয়েছেন তিনি।
জানা গেছে, রাজধানীর একটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স পরীক্ষা দেন শিরিন শিলা। যার কারণে মাঝে অভিনয়ে কিছুটা অনিয়মিত ছিলেন এই নায়িকা।
নতুন বছরে রাশিদ পলাশ-এর ‘ময়ূরাক্ষী’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা রয়েছে নায়িকার। তাঁর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে বলেও জানা গেছে।
এরআগে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক পাস করার করার খবর দেন ঢালিউডের আরেক জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়া।
বিভি/এইচকে/রিসি



মন্তব্য করুন: