• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

শাকিব খানকে সম্মাননা দিলেন মুরাদুর রহমান জিহান

প্রকাশিত: ২০:৩৫, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
শাকিব খানকে সম্মাননা দিলেন মুরাদুর রহমান জিহান

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনিত ‘প্রিন্স’ সিনেমার স্পেশাল স্ক্রিনিং ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এমআরজে পিক্সিএস-এর কর্ণধার মুরাদুর রহমান জিহান।

এ সময় তিনি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে একই মঞ্চে অংশ নেন এবং পার্টনারদের পক্ষ থেকে শাকিব খানের হাতে সম্মাননা উপহার তুলে দেন।

প্রদর্শনী অনুষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আমি যখন সিনেমাটির গল্প শুনেছি, তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময় স্বল্পতার জন্য সেটি করতে পারিনি আমরা। এ কারণে নির্মাতাসহ সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তবে কিছু চেষ্টা করেছি আমরা। আর পরবর্তীতে ত্রুটিগুলোর ব্যাপারে খেয়াল রাখব।

উল্লেখ্য, ‘প্রিন্স’র বিশেষ প্রদর্শনীতে শাকিব খান ও নির্মাতা আবু হায়াত মাহমুদ ছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রযোজক শিরিন সুলতানা, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, অভিনেতা ডা. এজাজ, ইন্তেখাব দিনারসহ অনেকে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: