• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে ৩ কোটি টাকার হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ১৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গোপন সংবাদের ভিত্তিতে ৩ কোটি টাকার হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালাগাছা সোনাপাড়া গ্রামে র‍্যাব-৫ ও সিপিসি-১ এর  অভিযানে তিন কোটি টাকা মূল্যের হেরোইনসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ৫ মিনিটে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এবরান আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ দশমিক ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।

আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত