পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
ভারতে অবস্থানরত অর্থপাচার মামলার আসামি পি কে হালদার ও তাঁর সিন্ডিকেটের আরও ১৭ জনের বিরুদ্ধে একটি নতুন মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ চার্জশিট আদালতে দাখিল করা হচ্ছে। সোমবার (২ মার্চ) দুদক এ অনুমোদন দেয়।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘মুন এন্টারপ্রাইজ’-এর নামে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)-এর বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পি কে হালদারসহ মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে কমিশন।
উল্লেখ্য, হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আলোচিত পি কে হালদার দেশ ছেড়ে পালিয়ে নাম পরিবর্তন করে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেন। তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। ২০২২ সালের ১৪ মে সেখান থেকে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি সেখানেই কারাবন্দি রয়েছেন। সে সময় অবৈধ অর্থপাচার ও দুর্নীতি প্রতিরোধ আইনে ইডি আরও ছয়জনকে গ্রেপ্তার করেছিল।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: