স্কুলছাত্রী হত্যা মামলার আসামি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার
চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরামকে তার এক সহযোগীর সঙ্গে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৭-এর চাঁন্দগাও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর, বায়েজিদ লিঙ্ক রোড এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী এবং হত্যা মামলার আসামী ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগী আবুল কালাম আজাদকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা, সন্ত্রাসী ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী। এর মধ্যে গত পাঁচ বছর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালীন সময়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এছাড়া, ইমতিয়াজ সুলতান একসময় ‘রিচ কিডস’ নামে একটি আলোচিত কিশোর গ্যাং পরিচালনা করতেন।
গ্রেফতারকৃত ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা এবং চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার নবীউল হক হত্যা মামলার প্রধান আসামী মো: সুমনকে সীতাকুণ্ড থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: