• NEWS PORTAL

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

যশোরে পেটভর্তি ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর আটক যুবককে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। 

আটক মাসুদ রানা যশোরের শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার বাসিন্দা হোসেন আলীর ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর শহর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছেন। এরপর র‍্যাবের একটি দল মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় এবং মাসুদ রানা নামে ওই যুবককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা স্বীকার করেন যে, তার পেটের ভেতরে আনুমানিক দুই হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। ইয়াবাগুলো তিনি কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন। 

র‍্যাব অধিনায়ক আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে র‍্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: