খুলনায় পরিবহন শ্রমিক নেতাকে গুলি করে হত্যা
খুলনার ডাকবাংলা মোড়ে সাবেক পরিবহন শ্রমিক সভাপতি মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। নগরীর ডাকবাংলা মোড়ে বুধবার (৪ মার্চ) রাত ৯টায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, মাসুম বিল্লাহ রাতে ডাকবাংলা মোড় এলাকায় বাজারে গেলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এদিকে, গোলাগুলির ঘটনার সময় ওই এলাকা থেকে অশোক ঘোষ নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: