• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ: প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ৬ মার্চ ২০২৬

আপডেট: ২০:২৮, ৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ: প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে পাবনা জেলার সাঁথিয়া থানার ভদ্রকোলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামির নাম মো. তামিম মিয়া (২১)। সে গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিম স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তামিম দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি নিয়ে পরিবার তাকে সতর্ক করলেও সে তাতে কান দেয়নি। গত ২২ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে তামিম ও তার সহযোগীরা তাকে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩৩)। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ (গাইবান্ধা) এবং র‍্যাব-১২ (পাবনা) এর একটি যৌথ আভিযানিক দল পাবনার সাঁথিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি তামিমকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত