• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

জানা যায়, উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাঁও এলাকায় ভোর সকালে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় আনোয়ার হোসেন দপ্তরী (৫৫) নামের এক ব্যক্তি।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন।

লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম জানান ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত