সাতক্ষীরার কালিগঞ্জ থেকে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জ থেকে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি ওয়াকিটকি ও ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর থেকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইয়ার আলী উপজেলার শংকরপুরের আব্দুল জব্বার তালুকদারের ছেলে।
কালিগঞ্জ থানা পুলিশ জানায়, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব হোসেনের নেতৃত্বে পুলিশ ও র্যাব-৬ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগরের জনৈক আলমগীরের বাড়ি থেকে ইয়ার আলীকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি ওয়াকিটকি ও ইয়াবা জব্দ করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: