গোপন সংবাদে র্যাবের অভিযান, ২টি আগ্নেয়াস্ত্রসহ আটক এক
মাগুরার শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে আলম খান (২৬) নামে এক যুবককে ২টি আগ্নেয়াস্ত্র সহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
আটক আলম খান উপজেলার দাইরপোল এলাকার বাসিন্দা। তার পিতা মৃত হাসমত আলী খান এবং মাতা সলকা বেগম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা ৬টার দিকে খামারপাড়া রোকন মোড় এলাকায় মনোজিতের ওয়ার্কশপে অভিযান পরিচালনা করা হয়। এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ অস্ত্রসহ আলম নামে একজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার গান উদ্ধার করা সম্ভব হয়।
অভিযান শেষে শ্রীপুর থানায় আসামি হস্তান্তর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: