• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

বরিশাল ব্যুরো 

প্রকাশিত: ১৫:১১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদারকে গ্রেফতার করছে করেছে এসআরবি-৮ এর সদস্যরা। আজ রবিবার দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় জয়নালকে সোপর্দ করা হয়।

জয়নাল বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

গতকাল শনিবার রাতে খুলনার মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে জয়নালকে গ্রেফতার করে এসআরবি-৮ ও ৬ এর সদস্যরা।

বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানিয়েছেন,  গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে খুলনার মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালানো হয়। 

অভিযানে, চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়েরকৃত হত্যা মামলার আসামি জয়নাল সরদার।

ওই মামলায় আদালতের বিচারক আসামি জয়নাল সরদারকে প্রথমে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একইসাথে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও পাঁচ বছর সশ্রম কারাদন্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

এসআরবি সূত্রে আরও জানা গেছে, আসামি জয়নাল দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারকৃত আসামি জয়নাল সরদারকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে জানা গেছে, যে চাঞ্চল্যকর হত্যা মামলায় খুনি এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল, সেই একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদার।

বিভি/এজেড

মন্তব্য করুন: