• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে ১৩ মামলার আসামি পিয়ারুল নিহত

রাজবাড়ী প্রতিনিধি  

প্রকাশিত: ২২:৩৩, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে ১৩ মামলার আসামি পিয়ারুল নিহত

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকানের কাছে এ ঘটনা ঘটে। নিহত পিয়ারুল ওই এলাকার হারান সেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদে এশার নামাজ আদায় করে বের হওয়ার পর পিয়ারুলকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি। তারা তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছ তা এখনও জানা যায়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত