বিজিবির টহল দল দেখে ৫৩ বোতল ভারতীয় মদ ফেলে পালালো চোরাকারবারীরা
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারত হতে অবৈধভাবে যাতে মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোন নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর বিকেলে ভগবানটিলা বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ২২৬১/১৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিরাঙ্গা উপজেলাধীন ফেনী নদীর উৎপত্তিস্থল এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে।
এ সময় চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। টহল দল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫৩ বোতল ভারতীয় বোতলজাত মদ জব্দ করতে সক্ষম হয়। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এর বলিষ্ঠ দিক নির্দেশনায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি সীমান্ত নিরাপত্তা, অস্ত্র পাচার প্রতিরোধ, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক সক্রিয়ভাবে কাজ করছে। এই ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: