• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সুন্দরবনের ডাকাত বাহিনী প্রধান জোনাব আলী গ্রেফতার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১০:১০, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরবনের ডাকাত বাহিনী প্রধান জোনাব আলী গ্রেফতার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকার মৃত কেরামত আলীর ছেলে।

এসআরবি-৬ স্পেশাল কোম্পানি জানায়, গ্রেফতারের পর জোনাব আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত