• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

গুঞ্জন সত্যি করে আবারও বাড়লো এলপি গ্যাসের দাম 

প্রকাশিত: ১৬:১৭, ৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গুঞ্জন সত্যি করে আবারও বাড়লো এলপি গ্যাসের দাম 

ছবি: সংগৃহীত

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ মূল্য ঘোষণা করে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এ ছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিলো। পাশাপাশি অটোগ্যাসের দাম তখন ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

বিভি/এআই

মন্তব্য করুন: