বছরের শুরুতেই আরেক দফা বাড়লো স্বর্ণের দাম
ফাইল ছবি
দেশের বাজারে টানা তিন দফায় কমার পর এবার স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়। আগামীকাল সোমবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।
আজ রবিবার (৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম বাড়ার তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা; এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: